নরসিংদীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গৃহবধূ নারগিস আক্তারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের বাসাইল এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। নারগিস শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী কোন্দারপাড়ার আবুল কাশেম ব্যাপারীর মেয়ে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, দুই বছর আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুমন মিয়ার সঙ্গে নারগিসের বিয়ে হয়। চলতি মাসে তাঁরা বাসাইল এলাকায় আবু দায়েন চৌধুরীর বাসা ভাড়া নেন। তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গতকাল দুপুর ১২টার দিকেও ঘরের দরজা আটকানো লোকজনের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে নারগিসের লাশ দেখতে পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেন।