নরসিংদীতে চারটি সেতু ও পাকা সড়কের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নকল্পে গত মঙ্গলবার মেঘনা নদীর শাখা-প্রশাখার ওপর চারটি সেতু, একটি ফেরিঘাট ও ১১ কিলোমিটার পাকা সড়ক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ বি এম ইব্রাহিম মাস্টার। স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীনগর, পাড়াতলী, বাঁশগাড়ীসহ প্রায় ছয়টি ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ৩৩ কোটি টাকা ব্যয়ে এসব সেতু, সড়ক ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওবায়দুল আজম, রায়পুরা উন্নয়ন কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, সহসভাপতি আবদুস সাত্তার প্রমুখ।