নরসিংদীতে ছাত্রদলের প্রতিনিধি সভা নিয়ে দুই পক্ষের হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল বৃহস্পতািবার জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা নিয়ে দুই পক্ষের হট্টগোল হয়েছে। দুই পক্ষই পৃথক সভা করে। কেন্দ্রীয় নেতারা বিভেদ ভুলে ঐক্যের আহবান জানিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা ছাত্রদলের নেতৃত্ব নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন।ছাত্রদলের কমিটি গঠন ও তৃণমূল পর্যায়ে দলের ভিত শক্ত করার লক্ষ্যে সারা দেশে প্রতিনিধি সভা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় খায়রুল কবিরের নেতৃত্বাধীন পক্ষ গতকাল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। মেজবাহ উদ্দিনের পক্ষের অভিযোগ, প্রতিনিধি সভায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি। গতকাল এই প্রতিনিধি সভাকে একপেশে অভিহিত করে তারা শহরে মিছিল বের করে। মিছিলটি সভাস্থলে যাওয়ার পথে পুলিশ একাধিকবার বাধা দেয়। একপর্যায়ে মিছিলটি সভাস্থলে পৌঁছায়। এ সময় তারা খায়রুল কবিরের বিরুদ্ধে স্লোগান দেয়। সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের মধ্যস্থতায় মেজবাহ উদ্দিনের সমর্থকেরা সভাস্থল ত্যাগ করে। দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তারা পৃথক সভা করে।বাঁধন কমিউনিটি সেন্টারে সকাল থেকে শুরু হওয়া প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের ঢাকা বিভাগীয় শাখার সহসভাপতি মো. সরাফত হোসেন। প্রধান অতিথি ছিলেন খায়রুল কবির খোকন। সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যাঁরা এক-এগারোতে বিএনপির রাজনীতিতে বির্তকিত ভূমিকা পালন করেছেন, ছাত্রদলে তাঁদের ঠাঁই নেই। তাই বিগত দিনে বিএনপির আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্য থেকে যাচাই-বাছাই করে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে।অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া।প্রেসক্লাবে মেজবাহ উদ্দিন পক্ষের সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শরিফ আহমেদ, নরসিংদী পৌর শাখার সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহরুখ ইসহাক খান।কেন্দ্রীয় নেতারা দুই পক্ষকেই আশ্বাস দেন, সবার মতামত নিয়েই ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।