নরসিংদীতে ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ সভা ও মিছিল করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার বেলা ১১টায় নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নরসিংদী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।মিছিল শেষে প্রেসক্লাবের ফটকের সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, শহর ছাত্রলীগের আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ।সভায় বক্তারা বলেন, নরসিংদীতে প্রতিহিংসার রাজনীতি চলছে। ছাত্রলীগ থেকে বহিষ্কৃত রেহানুল ইসলাম জেলা ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।