নরসিংদীতে ছাত্রলীগের নেতার মুক্তির দাবিতে অবরোধ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম কাইয়ুমের মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পাওয়ারলুম শ্রমিকেরা। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে অন্তত ১২ শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কাইয়ুমের মুক্তির দাবিতে কয়েক শ শ্রমিক গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগর এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে পুলিশ তাঁদের সরিয়ে দেন। পরে শ্রমিকেরা বিলাসদী এলাকার কাবুলশাহ মাজার চত্বরে সমাবেশ করেন। সেখানে তাঁর মুক্তি চেয়ে শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন শাখাওয়াত হোসেন, জামাল মিয়া, জিয়া উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ।দুপুর দেড়টার দিকে শ্রমিকেরা ভেলানগরে ফের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ কারণে মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশের পিটুনিতে অন্তত ১২ শ্রমিক আহত হন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের মৃদু সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা গেছে।উল্লেখ্য, ২০০১ সালে কাইয়ুমের বিরুদ্ধে রায়পুরা থানার তত্কালীন কনস্টেবল তারা মিয়া অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় গত বছরের ৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।