নরসিংদীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী শহরের ভেলানগর-কালীবাড়ি সড়কে গত শনিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহতরা হলেন কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) ও দিনমজুর আবু সাঈদ (৪৫)। নরসিংদী জেলা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। জানা গেছে, আনোয়ার হোসেন ও আবু সাঈদ রিকশাযোগে ভেলানগর থেকে গ্রামের বাড়ি চিনিশপুরে যাচ্ছিলেন। কালীবাড়ি এলাকার আবু ছালামের বাড়ির কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁদের রিকশার গতিরোধ করে। টাকা-পয়সা দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।