নরসিংদীতে ট্রাক উল্টে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার ঘাসিরদিয়া গ্রামের সজল মিয়া (৪০), ইয়াসিন মিয়া (৪২) ও আবদুস সাত্তার (৫০)। তাঁরা সবাই পাইকারি সবজি ব্যবসায়ী। একই ঘটনায় আহত হন আরও তিনজন।
পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাইকারি সবজির হাট জংগী শিবপুর থেকে ট্রাকে সবজি বোঝাই করে ঢাকায় যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার পার হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের খেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।