নরসিংদীতে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজ শনিবার সকালে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। সকাল নয়টার দিকে সদর উপজেলার বাগহাটা পালবাড়ী নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তোফাজ্জল হোসেন সদর উপজেলার রহিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তোফাজ্জল সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। বাগহাটা পালবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।