নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে গতকাল শনিবার দুজনের মৃত্যু হয়েছে। জেলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, গতকাল দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনটি নরসিংদী রেলস্টেশনের কাছে আসামাত্র অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এ ছাড়া সকালে পুবাইল বাজার গেট এলাকায় বয়স্ক এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন।