নরসিংদীতে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধ দুই র্যাব সদস্য আহত
নরসিংদীতে গত শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক ডাকাত। তাঁর নাম আনার হোসেন। তাঁর বাড়ি নরসিংদী পৌর শহরের চৌয়ালা গ্রামে। র্যাব-১১ সূত্র জানায়, র্যাবের টহলরত দল বুধবার রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় আট-নয়জন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। র্যাব তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে আনার গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায়। আনারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।র্যাব-১১-এর উপপরিচালক কামাল পাশা বলেন, র্যাব ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিরাপত্তার কারণে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আটক আনার আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতির সাতটি মামলা রয়েছে।