নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে নয় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে ১২টি বিভিন্ন সাইজের তাজা হাতবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ একটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মাধবদী পৌর এলাকার বিরামপুর মহল্লার হালিম ড্রাইভারের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।