নরসিংদীতে তরুণকে শ্বাসরোধে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামের হাঁড়িদোয়া নদীর পাড় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আবু সাইদ নামের একজন তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সাইদ একজন সবজি ব্যবসায়ী। তাঁর বাড়ি ভরতেরকান্দি গ্রামে। সাইদ গত সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ভরতেরকান্দি বাজারে যান। এরপর আর ফিরে আসেননি। গতকাল সকালে গ্রামের হাঁড়িদোয়া নদীর পাড়ে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেন।