নরসিংদীতে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামের গাগড়ার খাল থেকে রাজীব মিয়া (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি পলাশ উপজেলার করতাতৈল গ্রামের মজিবুর রহমানের ছেলে।পুলিশ ও রাজীবের পারিবারিক সূত্রে জানা গেছে, রাজীব পলাশ উপজেলার বাংলাদেশ জুট মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার সন্ধ্যায় তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্থানীয় বাজারে যান। রাতে আর বাড়ি ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হয়। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুপুরে গাগড়ার খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। রাজীবের চাচা মোমেন মিয়া খবর পেয়ে সেখানে যান এবং রাজীবের লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় রাজীবের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।