নরসিংদীতে তাবলিগ সদস্যদের অচেতন করে মুঠোফোন, টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের বাসাইল মহল্লার বাইতুল মামুর জামে মসজিদে তাবলিগ জামাতের একদল সদস্যকে অচেতন করে তাঁদের মুঠোফোন ও টাকা-পয়সা নিয়ে এক ব্যক্তি চম্পট দিয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, গত সোমবার সকালে তাবলিগ জামাতের ১৫ সদস্যের একটি দল ওই মসজিদে আসে। দলের সদস্যরা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল বুধবার ভোরে স্থানীয় মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে অনেক ডাকাডাকির পর জামিল উদ্দিন নামের এক সদস্য সজাগ হন। কিন্তু অন্য ১৩ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।জামিল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে আসা লুৎফর রহমান নামের একজন লাপাত্তা।