নরসিংদীতে থার্মেক্স গ্রুপের টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে থার্মেক্স গ্রুপের কর্মকর্তাকে গুলি করে ৫৯ লাখ টাকা লুটের ঘটনায় পুলিশ গতকাল শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুটের ৫৫ হাজার টাকা এবং তাঁদের ব্যবহূত গাড়ি।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গাড়ির মালিক নরসিংদী শহরের পাখি বেগম, চালক শাহিন মিয়া, সাইফুল ইসলাম ও শিবপুর উপজেলার সোনাইমুড়ির কুন্তালপাড়ার সোহরাব ওরফে জুয়েল।এ ঘটনায় আগের দিন শুক্রবার আটক তিনজনের মধ্যে সোহরাব বাদে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, সোহরাব ঘটনার সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শনিবার অভিযান চালিয়ে নরসিংদী শহরের বাড়ি থেকে গাড়ির মালিক পাখিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় অন্য তিনজনকে।