নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে শ্রীনগর গ্রামের অহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের সামাদ মেম্বারের বিরোধ চলছে। গত বুধবার অহিদ মিয়ার সমর্থক আবু জালালের সঙ্গে সামাদ মেম্বারের সমর্থক সাগরের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে সাবেক ইউপি চেয়ারম্যান বাচ্চু মাস্টার বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু গতকাল সকালে অহিদের সমর্থকেরা মীমাংসার বিষয়টি উপেক্ষা করে সামাদের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।