নরসিংদীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, সদরের দামের ভাওলা এলাকার ৫ নম্বর সেতুর কাছে রাস্তার পাশ থেকে গতকাল সকালে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। পরে সদরের শান্তির বাজার এলাকার ৯ নম্বর সেতুর কাছ থেকে অপর এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।এলাকাবাসী জানান, দেড় কিলোমিটারের মধ্যে দুটি লাশ উদ্ধার করায় তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ওই দুই যুবককে মাথায় গুলি করে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।