নরসিংদীতে নারীশ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে হেলেনা বেগম (৩৬) নামের এক টেক্সটাইল-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাঘহাটা গ্রামে স্বামীর বসতঘর থেকে হেলেনার লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, প্রায় ১২ বছর আগে বাঘহাটা গ্রামের আলাউদ্দিনের সঙ্গে নরসিংদী সদর উপজেলার বুয়াকুড় মহল্লার হেলেনা বেগমের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে।