নরসিংদীতে নৌকাডুবিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আবুল কাশেম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একটি শিশু। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।