নরসিংদীতে পিস্তলসহ তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা সদরের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল শনিবার পিস্তলসহ ইমাম মাহাদি শাওন (২০) নামের এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ইমাম মাহাদি জেলা সদরের নগর পাঁচদোনা এলাকার আমির হোসেনের ছেলে।
জেলা ডিবির ওসি সাইদুর রহমান গতকাল রাত সাড়ে আটটায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল সালাম পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইমাম মাহাদিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।