নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী-ঢাকা সড়কের শরিফপুর বাজার এবং নরসিংদী-মদনগঞ্জ সড়কের বিলপাড় এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর দুইটার দিকে তাজুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে নরসিংদীর মাধবদী বাজারের দিকে যাচ্ছিলেন। সড়কের বিলপাড় এলাকায় তাঁর মোটরসাইকেলটি এক পথচারীকে ধাক্কা দেয়। এতে পথচারী সামু মিয়া (৭০) এবং মোটরসাইকেলচালক তাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত সামু মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার কোতালিরচর। মোটরসাইকেলচালক তাজুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঠৌকাদি গ্রামে।