নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই এবং ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পারাপার করার সময় এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-মনোহরদী-মঠখোলা সড়কের মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে দেলোয়ার মিয়া (২৮) ও তাঁর চাচাতো ভাই আমির উদ্দিনের ছেলে বজলু মিয়া (৩৫) এবং বাঘহাটা এলাকার শাহ আহমেদের মেয়ে শিখা বেগম (৭)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে বজলু মিয়া তাঁর চাচাতো ভাই দেলোয়ারকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি দৌলতপুর থেকে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তাঁরা নারান্দী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার জিপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী বজলু মিয়া মারা যান। অপর আরোহী দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বজলু মিয়া মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় হার্ডওয়্যারের ব্যবসা করতেন বলে জানা গেছে। আর দেলোয়ার সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন বলে জানা যায়।অপরদিকে একই দিনে সকাল নয়টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটায় রাস্তা পারাপার করার সময় শিখা আক্তার নামের এক শিশু নিহত হয়েছে।শিখার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।