নরসিংদীতে বন্ধুসভার ১০০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা নরসিংদীতে ১০০ জন দুঃস্থ শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেছে। গত রোববার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে ষাটোর্ধ্ব এলাচী বেগম বলেন, ‘আমরা স্টিশনে শীতের মধ্যে কত কষ্ট কইরা থাহি। কেউ কোনো খোঁজখবর লয় না। আল্লাহ তোমাগো শান্তিতে রাহুক।’ কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান, বন্ধুসভার সহসভাপতি শেখ রুমন আহমেদ ও কে এইচ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।