নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীত্রেযাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সোনাইমুড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আটলা গ্রামের আবু ছিদ্দিক (৪০)। গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ভৈরবগামী একটি সিমেন্টবোঝাই ট্রাকের সামনের চাকা সোনাইমুড়ির টেক এলাকায় ফেটে যায়। এ অবস্থায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আবু ছিদ্দিক নিহত হন। নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।