নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষ মেডিকেল ছাত্রীসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মেডিকেল কলেজের এক ছাত্রীসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী নাবিলা তাহসিন সরকার, নরসিংদী পৌর শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার শংকর ভৌমিক (৪৫), একই জেলার রায়পুরা উপজেলার গংকুলনগর এলাকার রোকন উদ্দিন (১৮) ও অজ্ঞাত পুরুষ (৩২)।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকার মহাখালী থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে আসা চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম (৩৫), নুরুউদ্দীন (৩৭), লোকনাথ (২০) ও মাসুদকে (২১) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মূর্ছা যাচ্ছিলেন নাবিলার বাবা-মানাবিলার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর গ্রামে। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য অবসরে যাওয়া চিকিৎসা কর্মকর্তা মির্জা মো. শাহানের একমাত্র মেয়ে। গতকাল বিকেলে নাবিলাদের বাড়িতে গিয়ে দেখা যায়, মা-বাবা একমাত্র মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। কাঁদছিলেন অন্য স্বজনরাও। প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও পরিবারের কোনো সদস্যকে শান্ত করতে পারছিলেন না।পরিবারের সদস্যরা জানান, মেডিকেল কলেজ থেকে ঢাকা হয়ে নাবিলা ভৈরবে আসছিলেন। দুর্ঘটনার কিছুক্ষণ আগে মুঠোফোনে মায়ের সঙ্গে তাঁর কথা হয়।