নরসিংদীতে বিএনপির ৩০ নেতা-কর্মী জেলহাজতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে বিস্ফোরকদ্রব্য আইনে করা দুটি মামলায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা অপর একটি মামলা খারিজ করে দিয়েছেন একই আদালত।পুলিশ সূত্র জানায়, গত বছরের ২২ ডিসেম্বর নরসিংদীর পলাশে একই স্থানে চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী আবদুল মঈন খানের সংবর্ধনা অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবক লীগের সভা আহ্বান নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।