নরসিংদীতে বিতর্কিত ধর্মীয় নেতার তিন অনুসারী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ধর্মীয় নেতা হিসেবে পরিচিত বরকত উল্লাহ খানের তিনজন অনুসারীকে গত রোববার ১৫৪ ধারায় আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ গ্রামের রেজাউল করিম ওরফে শোভা, সাদ্দাম ওরফে কাওসার ও ফারুক মিয়া। গত শনিবার দুপুরে নরসিংদী সিভিল সার্জন অফিসের সামনে থেকে বরকত উল্লাহর চারজন অনুসারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মানিক মিয়া নামের একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি প্রথম আলোয় ‘সরেজমিন বিন্নাবইদ, বিরোধিতা করলেই নির্যাতন’ শিরোনামে একটি খবর ছাপা হয়।