প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ ও ৬ মার্চ নরসিংদীর বেলাব উপজেলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হবে। সিঙ্গাপুর এয়ারলাইনস, সিঙ্গাপুর ট্যান টক সেং হসপিটাল এবং বাংলাদেশ আই হসপিটাল যৌথভাবে ‘চোখে দেখে বিশ্ব’ কর্মসূচির আওতায় এ সেবার আয়োজন করেছে।বেলাব উপজেলায় ইব্রাহিমপুরের আবদুল হাই হাসপাতালে আয়োজিত কর্মসূচিতে বিশেষজ্ঞরা চক্ষুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেবেন। ঢাকায় সিঙ্গাপুরের কনসাল জেনারেল ট্যান কক ন্যাম ও সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ প্রকল্পের উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি।