নরসিংদীতে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুর্বৃত্তদের হাতে মকবুল হোসেন (২৬) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, খড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মাছ ব্যবসায়ী মকবুল হোসেন অন্যান্য দিনের মতো গতকালও মাছ কিনতে ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে বাড়ির অদূরে রাস্তার পাশের একটি ধানের জমিতে এলাকাবাসী তাঁর লাশ দেখতে পায়। খবর পেয়ে সদর থানার মাধবদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।আবদুর রাজ্জাক জানান, তাঁর ছেলে মকবুল বিবাহিত। তাঁর একটি চার বছরের মেয়ে রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ছেলেকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানান।মাধবদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কে এম আজিজ জানান, নিহত মকবুলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ছুরির আঘাত রয়েছে। তবে পুলিশের ধারণা, একদল লোক পরিকল্পিতভাবে তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করে থাকতে পারে।