নরসিংদীতে ভেজাল মদ পানে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী শহরের রাঙ্গামাটি এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ভেজাল মদ পানে রিকশাচালক শাহজাহান মিয়া (৫০) ও স্যানিটারি মিস্ত্রি কাউছার আলীর (৪০) মৃত্যু হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মিয়া এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাউছার আলীর মৃত্যু হয়।নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রমেশ চন্দ্র সাহা জানান, ভেজাল মদ পানের কারণেই ওই দুজন মারা গেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শাহজাহান মিয়া ও কাউসার আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।