নরসিংদীতে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ মিলনায়তনে দুপুরে এই পরামর্শ সহায়তা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা কথাসাহিত্যিক ও মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, মাদক গ্রহণের প্রথম ধাপ হচ্ছে ধূমপান। আর এই ধূমপান একটি মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে।

এর আগে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল। পরামর্শ সভায় বক্তব্য দেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, উপাধ্যক্ষ মাহমুদুল হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান, প্রভাষক গোলাম হোসেন, আবদুল বাতেন প্রমুখ।