নরসিংদীতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ফখরুল ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে একটি ধানখেত থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, গতকাল বিকেল চারটার দিকে স্থানীয় ভূঁইয়ুম বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন ফখরুল। সাড়ে চারটার দিকে কিছুক্ষণ তাঁকে বাজারে দেখেছেন লোকজন। বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজারের পাশে একটি ধানখেতে তাঁর গলা কাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন।