নরসিংদীতে যুবদলের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার আসামি যুবদলের নেতা মো. ইব্রাহিম মিয়া ওরফে কেবলকে (৪০) গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল সোমবার শহরের চিনিশপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ইব্রাহিম মিয়া রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বাড়ি চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী গ্রামে। র্যা ব ও স্থানীয় সূত্র জানায়, ইব্রাহিম এলাকায় ডাকাতসর্দার হিসেবে পরিচিত। তিনি এলাকায় রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল আহমেদ চৌধুরীর দেহরক্ষী হিসেবে পরিচিত।