নরসিংদীতে রনি হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রদল কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেন রনি হত্যা মামলার অন্যতম আসামি অভি রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, অভি রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বিল্লাল হোসেন হত্যা মামলার ৩ নম্বর আসামি। রনি হত্যা মামলায় অভিসহ এ পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া অপর আসামিরা হলেন আলতাফ হোসেন, রুবেল, মো. আলাল ও মাহবুব মিয়া।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ১৫ মার্চ ছাত্র সংসদ কার্যালয়ে বিল্লাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।