নরসিংদীতে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ
নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে এলাকাবাসী শেফায়েত উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।জানা গেছে, শেফায়েত উল্লাহর বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নবুয়া গ্রামে। তিনি বীরকান্দি গ্রামের একটি মসজিদের ইমাম।শিশুটির মা সাংবাদিকদের জানান, ‘মসজিদ ঝাড়ু দেওয়ার কথা কইয়া আমার মেয়েরে হুজুর দুপুর ১২টার দিকে বাড়ি থাইক্কা ডাইক্কা নিয়া যায়। কিছুক্ষণ পর কানতে কানতে ঘরে আইয়ে। রক্ত পড়তে দেইখা বিষয়ডা বুঝতে পারি। পরে মাইয়াও ঘটনা খুইলা কইছে।’উপজেলার হাইরমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিন বাচ্চু বলেন, ‘তিন মাস আগে শেফায়েত উল্লাহকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঘটনার কিছুক্ষণ পর এলাকার লোকজন তাঁকে মসজিদ থেকে ধরে এনে মারধর করে। পরে আমরা শেফায়েতকে পুলিশের হাতে তুলে দেই। শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’নরসিংদী সদর হাসপাতালের চিকিত্সক শামীমা আক্তার জানান, ‘শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। তবে তার অবস্থা ভালো নয়।