নরসিংদীতে শীর্ষস্থানীয় সন্ত্রাসী লিমন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শীর্ষস্থানীয় সন্ত্রাসী তানজিরুল হক ওরফে লিমনকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও আটটি গুলি পাওয়া গেলেও পুলিশ অস্বীকার করছে।
লিমনের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে সাত-আটটি মামলা রয়েছে। তাঁর বাড়ি পলাশ উপজেলার করতেতৈল সরকারবাড়ি এলাকায়।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মে মাসে নরসিংদী শহরের দাসপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে মো. শরীফ খুন হয়। পলাশ উপজেলার সানেরপাড় এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামির জবানবন্দিতে লিমনের নাম আসে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় পলাশের ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকা থেকে লিমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লিমনের বন্ধুরা দৌড়ে পালিয়ে যান।