নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাগহাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার এস এম নাসির উদ্দিন (৪৫) ও তাঁর ভাতিজা নিজামুল হক (৪২)। নাসির উদ্দিন নড়াইলের দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার ফটোসাংবাদিক।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাড়ে ১১টার দিকে পাঁচদোনাগামী একটি বালুবাহী ট্রলি ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক ট্রলি নিয়ে পালিয়ে যান। পুলিশ নিহত ব্যক্তিদ্বয়ের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।