নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মনোহরদী উপজেলার রহিমা আক্তার (৩০) ও সিএনজিচালিত অটোরিকশার অজ্ঞাতনামা চালক (৩৫)। আহত ব্যক্তিরা হলেন মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামের মো. আলম (৩৫), মাধুশাল গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও শহীদুল্লাহ মিয়া (২৮)। তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ইটাখোলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।