নরসিংদীতে সন্ত্রাসী মোবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে বস্তি মোবাকে (৪০) গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের দত্তপাড়া মহল্লার বেপারীপাড়ার একটি বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও দুটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, মোবারক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।