নরসিংদীতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক যুবককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে এক যুবককে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় শহরের সাটিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুম মিয়া (২২)। তিনি একই এলাকার ইসলাম মিয়ার ছেলে। নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ১৭ দিনের ব্যবধানে এ হত্যাকাণ্ডে শহরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে শহরের সাটিরপাড়া এলাকায় একদল সন্ত্রাসী মাসুমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন মাসুমকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান নেয়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাসুম তাঁর প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। নিহত মাসুমের বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।