নরসিংদীতে সহপাঠীদের মারধরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার পীরপুর গ্রামের একটি মাদ্রাসায় সহপাঠীদের মারধরে আমির হামজা (১০) নামের এক ছাত্র মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার হাসিমপুর দড়িহাটি গ্রামে। এ ঘটনায় আটক দুই ছাত্রকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে ড. সাদিক এতিমখানা ও মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র আমির হামজাকে সহপাঠী আবদুর রব (১০) ও ইলিয়াছ মিয়া (৯) মারধর করে। মারধরের একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকেরা বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় আমিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেই দিন সন্ধ্যায় সে মারা যায়।