নরসিংদীতে স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এক স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রের নাম আমজাদ হোসেন (১২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বালাপুর গ্রামের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।আমজাদ হোসেন বালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে উপজেলার ছোট কামারগাঁও গ্রামের মনির হোসেনের ছেলে। আমজাদ হোসেনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় আমজাদ হোসেনের পাশের বাড়ির মো. জাকারিয়া নামের একটি ছেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত গভীর হলে আমজাদ বাড়ি না ফেরায় জাকারিয়ার বাড়িতে খোঁজ নিলে তাকেও বাড়িতে পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বালাপুর এলাকার কৃষি ফসলের মাঠে তার গায়ের শার্ট পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ভঙ্গারচর নৌফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে চাপা দেওয়া একটি গলা কাটা লাশ উদ্ধার করে। এ সময় আমজাদ হোসেনের পরিবার তার লাশ শনাক্ত করে। এ ঘটনায় ঘাতক মো. জাকারিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জাকারিয়ার বাড়ি ছোট কামারগাঁও গ্রামে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বালাপুর এলাকার একটি কৃষিজমি থেকে এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।