নরসিংদীতে স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গৃহবধূ রানীর (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী প্রকৌশলী খন্দকার তৌফিক হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার সকালে তাঁকে নরসিংদী আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ সোমবার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদনে রানীর কানের ডান পাশে ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ কারণে স্বামী খন্দকার তৌফিক হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।