নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলায় গতকাল সোমবার একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ ১০ জন।নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার মাত্রা গ্রামের মাহমুদ আলীর ছেলে মো. জলিল মিয়া (২৫) এবং মাধবদী পৌর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন (২১)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে মাধবদী পৌর এলাকার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে ঢাকা থেকে ভৈরবগামী ট্রাকের সঙ্গে মাধবদী থেকে পুরিন্দাগামী লেগুনার সংঘর্ষ হয়।