নরসিংদীতে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত হাজতির নাম রুবেল মিয়া (৩২)। তিনি শিবপুর উপজেলার দত্তের গাঁও গ্রামের বাসিন্দা।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গতকাল ভোরে রুবেল হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। জেলা কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে নরসিংদী ১০০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রুবেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারাগারের চিকিৎসক আফজাল হোসেন বলেন, হৃদ্রোগে রুবেলের মৃত্যু হয়েছে।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জাকের হোসাইন বলেন, রুবেল শিবপুর মডেল থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন।