নরসিংদীতে হাতবোমা ও ককটেলসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ১০টি হাতবোমা ও পাঁচটি ককটেলসহ অনিক মিয়া (১৮) নামের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শহরের বাসাইল এলাকায় অনিকের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কামান্ডার  আবু সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল এলাকায় অভিযান চালিয়ে এসব হাতবোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অবরোধ ও সংসদ নির্বাচনে নাশকতা করার জন্য এসব বোমা রাখা হয়েছিল। এ ঘটনায় অনিকের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।