নরসিংদীতে ৯ সন্দেহভাজন ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন নয় ডাকাতকে আটক করেছে পুলিশ৷ গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার মাধবদী-বালাপুর সড়ক থেকে তাদের আটক করা হয়৷ এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়৷
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার বালাপুর গ্রামের সুমন মিয়া, দক্ষিণ বালাপুর গ্রামের দাইয়ান মিয়া, আইয়ুব মিয়া, ধুন্দল কান্দাপাড়া গ্রামের হিরণ মিয়া, পশ্চিম শিবেরকান্দা গ্রামের ওহাব মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের রাজাপুর টেকেরহাট গ্রামের জিয়ারুল ইসলাম, নারায়ণগঞ্জের শিমরাইল এলাকার আসলাম মিয়া, সোনারগাঁয়ের কান্দারগাঁও গ্রামের জাভেদ মিয়া ও রূপগঞ্জের ভোলাব গ্রামের খায়রুল মোল্লা৷
সদর মডেল থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, মঙ্গলবার রাতে মাধবদী তদন্ত কেন্দ্রের টহল পুলিশের একটি দল উপজেলার মাধবদী-বালাপুর সড়কে দায়িত্ব পালনের সময় সন্দেহভাজন নয়জনকে আটক করে৷ এ সময় তল্লাশি করে তাঁদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার যন্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়৷ ঘটনাস্থল থেকে একটি ট্রাকও জব্দ করা হয়৷ পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, স্থানীয় এফ কে টেক্সটাইলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা৷