নরসিংদীর কলেজছাত্রীর আঙুল কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী হাওয়া আক্তার ওরফে জুঁইয়ের আঙুল কেটে নেওয়ায় প্রতিবাদে ও তাঁর স্বামী রফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে। এদিকে ওই কলেজছাত্রীকে লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম।নরসিংদী ডিবেট ফোরাম (এনডিএফ) নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের ডিসি রোডে এই মানববন্ধন করা হয়।এদিকে বিকেলে নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম কলেজছাত্রী হাওয়াকে দেখতে তাঁর বাড়িতে যান। এ সময় তিনি হাওয়াকে লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।সাংসদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি মামলার তদন্তকারী কর্মকর্তাকে মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছি।’ হাওয়ার চিকিৎসায় আর্থিক সহায়তাও দিয়েছেন সাংসদ নজরুল ইসলাম।হাওয়ার বাবা ইউনুছ মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা হাওয়াকে ওর (রফিকুল) কাছে আর না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ, সে আমার মেয়েকে মেরেও ফেলতে পারে।’উল্লেখ্য, পড়াশোনা করায় ৪ ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার জিয়া কলোনিতে ননদের বাসায় হাওয়ার হাতের আঙুল কেটে ফেলেন স্বামী রফিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশ স্বামী রফিকুলকে গ্রেপ্তার করেছে। হাওয়া বর্তমানে নরসিংদীতে বাবার বাড়িতে আছেন।