নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নে গতকাল মঙ্গলবার দড়িগাঁও এবং হরিপুরের গ্রামবাসীর সংঘর্ষে রইছ আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রইছ আলীর বাড়ি দড়িগাঁও গ্রামে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ৪৫ জন। গুরুতর আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, গত শনিবার দড়িগাঁও গ্রামের লোকজন হরিপুর গ্রামের এক ব্যক্তিকে মারধর করে। এর জের ধরে দুই গ্রামের মানুষের মধ্যে ঝগড়া বাধে। গতকাল সকালে বিষয়টি সমাধানে সালিসে বসার কথা ছিল। সকালে দড়িগাঁও গ্রামের এক ব্যক্তি হরিপুর বাজারে গেলে সেখানে হরিপুর গ্রামের লোকজন তাঁকে মারধর করে। এ খবরে দড়িগাঁও গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে হামলা করতে এলে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। বেলা আড়াইটার দিকে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে রইছ আলী মারা যান।আহতদের মধ্যে জসিম উদ্দিন (৫০), ইমান আলী (৩৫), খলিল মিয়া (৫৪), উজ্জ্বল মিয়া (১৭), কাজী হোসেন (২০), নেয়াব আলী (৩৫), রফিক মিয়া (৩৫), হূদয় হোসেন (২৮) ও সাইদুর রহমান (১২) নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সায়েম আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।