নরসিংদীর ট্রেন দুর্ঘটনায় নিহত দুজনের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় নিহত দুজনের লাশ গতকাল আখাউড়ার আজমপুর এবং আখাউড়াসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল গ্রামে দাফন করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনায় আখাউড়ার তিনজন এবং আখাউড়াসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের এক ব্যক্তি নিহত হন। আখাউড়ার তিনজন হলেন ট্রেনচালক জহিরুল হক (৫৫), কোলোসেডের প্রধান করণিক মো. সেলিম আহম্মদ (৪২) ও আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র মো. সজল (১৪)। বরিশল গ্রামের নিহত ব্যক্তি হলেন ফরিদ সরকার (৩২)। এদের মধ্যে সেলিম আহম্মদকে গতকাল আখাউড়ার আজমপুর গ্রামে এবং ফরিদ সরকারকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের কবরস্থানে দাফন করা হয়।